বুধবার দুপুরে বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি জানান, ব্যক্তিগতভাবেও তিনি অনেক দরিদ্র রোগীকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন এবং ট্রাস্ট কর্তৃপক্ষ তাঁদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সহযোগিতা করেছে।
এ জন্য ট্রাস্টের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও চিকিৎসাসেবার সার্বিক উন্নয়নে সহযোগিতা কামনা করা হয়। জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় ‘ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেজিলিয়েন্ট বাংলাদেশ: লিডিং দ্য ফিউচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন প্রতিনিধিদলের সদস্যরা।
রাষ্ট্রপতি সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানান।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক অধ্যাপক ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক