শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত" করায় স্বীকৃতি ও পুরস্কার পেলেন-সিরাজগঞ্জ পৌরসভা

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিরাজগঞ্জ

জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে "শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত" করায় স্বীকৃতি ও পুরস্কার পেলেন-সিরাজগঞ্জ পৌরসভা। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষ্যে- মঙ্গলবার (৬ অক্টোবর-২০২৬খ্রি.) বিকেলে ঢাকা'র প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন এর হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এপুরস্কার প্রাপ্তি হওয়ায় সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসাইন ও পৌর নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলামসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এবিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসাইন বলেন, এই অর্জন সিরাজগঞ্জ পৌরসভার সকল নাগরিকের তাদের সচেতনতার জন্যই এই অর্জন সম্ভব হয়েছে। আমি পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পৌরসভার সকল নাগরিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad