সংবিধানে জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ বিকাল
  • ১৯৪১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg স্বরাষ্ট্রমন্ত্রী।
জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ জন্য সংবিধানের তফসিলে সুনির্দিষ্ট বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার বিকেলে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তফসিলে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাইযোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জুলাইযোদ্ধাদের সুরক্ষায় জারি করা অধ্যাদেশ ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে এবং এর বৈধতা রয়েছে। তবে তাদের সুরক্ষা ও দায়মুক্তির বিষয়টি সাংবিধানিকভাবে নিশ্চিত করতে সংবিধানের তফসিলে সুনির্দিষ্ট বিধান রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, এর মাধ্যমে জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষার বিষয়টি সাংবিধানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত করার দাবি

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, যারা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এ জন্য দায়ী, তাদের বিচার দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। এর মধ্যে ফ্যাসিবাদী শেখ হাসিনা, তার দোসর এবং সংশ্লিষ্ট অন্যদের বিচারও রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে আদালতে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সরকার এসব বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তরিক।

তথ্যসূত্র: সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad