তামিমের ঝোড়ো ৮৩ রানে আবুধাবি টেস্টে বাংলাদেশের দারুণ সূচনা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ বিকাল
  • ৫০৬৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনের মধ্যাহ্নবিরতির আগে ১ উইকেটে ১৩৪ রান তুলেছে টাইগাররা। ওপেনার তামিমের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিত পেয়েছে দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন বাঁহাতি ওপেনার তামিম। মাত্র ৪১ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন তিনি। সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন এই ব্যাটার।

তবে ৮৩ রানেই থামে তাঁর ইনিংস। পেসার ইসমত আলমের বলে আউট হওয়ার আগে ৭১ বল মোকাবিলায় আটটি চার ও চারটি ছক্কা হাঁকান তামিম। তাঁর বিদায়ে ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

অন্য ওপেনার সাদমান ইসলাম শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও উইকেটে টিকে থেকে রান তুলেছেন। প্রথম সেশনের বিরতিতে ৭৯ বলে ৪১ রান নিয়ে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের শুরুতে মাত্র ৫ রানে থাকা অবস্থায় হাশমতউল্লাহ শহীদির হাতে জীবন পান সাদমান।

প্রথম সেশন শেষে সাদমানের সঙ্গে ক্রিজে ছিলেন মুমিনুল হক। তিনি ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad