মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৬, ০১:২২ দুপুর
  • ২৬৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে জান্নাতুল (৮) ও মিহি (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু স্থানীয় মারকাজুল উলুম উলুকান্দা মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত জান্নাতুল উলুকান্দা গ্রামের বেপারীবাড়ির আল মামুন মিয়ার মেয়ে। মিহি একই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

খোঁজাখুঁজির পর পুকুরে পাওয়া যায়

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান তাঁরা। পরে দুপুর ২টা ১০ মিনিটের দিকে শিশু দুটিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার জানান, পানিতে ডোবা দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad