আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচ প্রধান

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৬, ০২:৫০ দুপুর
  • ৫৬২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ককরোচ জনতা পার্টির প্রধান
ভারতের দিল্লিতে আটক হওয়ার পর আদালতের নির্দেশে মুক্তি পেয়েই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, দলের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও আন্দোলন থামবে না। ১০ অক্টোবরকে ‘একনায়কতন্ত্রের অবসানের সূচনা’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

রোববার (১১ অক্টোবর) দিল্লির একটি আদালত সিজেপির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দেন। মুক্তির পর মহারাষ্ট্রে নিজের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন দীপকে।

বিমান থেকে নামার আগেই আটক

প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিল্লিতে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই তাঁদের আটক করা হয়। পরে রোববার সকালে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেন।

সংবাদ সম্মেলন করবেন দুই নেতা

গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হওয়ার আগে দীপকে জানান, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সংবাদ সম্মেলন করবেন। তবে তাঁদের আটকের কারণ, কী অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং আদালতের মুক্তির নির্দেশের বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad