শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে জমকালে আনন্দঘণ পরিবেশের মধ্যে দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬খ্রি. উদযাপন উপলক্ষ্যে- আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগিতায়-অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি সিরাজগঞ্জের আয়োজনে
সোমবার (১২অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে-আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপতি রায় বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিয়ে রোধে আমাদের সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কন্যাশিশুরা আজকের সমাজে কোনো বোঝা নয়, সঠিক শিক্ষা ও পরিচর্যা পেলে তারাই আগামী দিনে বিশ্বজয় করবে এবং দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা, অধিকার নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি কন্যাশিশু শিক্ষিত ও স্বাবলম্বী হয়ে উঠলে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর শিক্ষা, শারীরিক ও মানসিক বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে উপ-পরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগ্রাম অফিসার ফাহিম আল-আশরাফ এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন, উপ-পরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তফা কামাল, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন, হেইফার ইন্টার ন্যাশনাল বাংলাদেশ রিজিয়ন্যাল প্রোগ্রাম ম্যানেজার ফাতেমা কানিজ, মল্লিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফেরদৌসী সুমী, ,সহ বিভিন্ন এনজিও প্রধানগণ ও মহিলা অধিদপ্তরের সকল সেক্টরের সভানেত্রী ও সকল, কিশোরী, তরুণী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি