কাজীপুর দূর্গমচরাঞ্চল চরগিরিশ ইউনিয়নে মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ বিকাল
  • ৩৪০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg কাজীপুর দূর্গমচরাঞ্চল চরগিরিশ ইউনিয়নে

দেশে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগের ঝুঁকি কমাতে করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় মশারি বিতরণের উদ্যোগ নিয়েছে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দূর্গমচরাঞ্চল চরগিরিশ ইউনিয়নে মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব মশারি পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এ উদ্যোগের অংশ হিসেবে এনডিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসনকে ২০০টি মশারি প্রদান করেছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব মশারি পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে- সোমবার(১২অক্টোবর-২০২৬খ্রি.) উক্ত মশারী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাইমা জাহান সুমাইয়া ও চরগিরিশ ইউনিয়ন পরিষদের প্রশাসক পলাশ ভৌমিক। এনডিপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, অডিট অ্যান্ড মনিটরিং বিভাগের উপ-পরিচালক কাজী মাসুদুজ্জামান। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতার জন্য এনডিপিকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটকালীন সময়ে এনডিপি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। এনডিপি’র এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা প্রদানের পাশাপাশি জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বন্যা ও দুর্যোগপ্রবণ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সহায়তা স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। স্থানীয় পর্যায়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতাও গুরুত্বপূর্ণ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad