২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার, হামে দুই জনের মৃত্যু

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ বিকাল
  • ৩০৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। অন্যদিকে, হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২১ জন।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।

ডেঙ্গুতে মৃত্যু ৩০৭, হাসপাতালে ভর্তি লাখ ছাড়াল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪২ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এর আগের দিন রোববার এক দিনে ২ হাজার ১৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, যা এক দিনে সর্বোচ্চ ভর্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ৮৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ৬৪

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬০ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২১ জন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ৫৮৯ জন, চট্টগ্রামে ২৭২, সিলেটে ১৪৪, বরিশালে ১৩৭, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৯৫, রাজশাহীতে ৩২ এবং রংপুরে ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সন্দেহজনক রোগী ২ লাখ ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬৬৫ জন।

এ সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। তাঁদের মধ্যে ২২ হাজার ৫৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad