হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে নতুন রোগী ১,৪২৮

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ দুপুর
  • ৪৩৪০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩২ শিশু এবং ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪১ শিশু। এ সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৪ শিশুর। এর মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যু ১০৪টি। বাকি ১ হাজার ৪০টি মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৮ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫ জন। এ পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২২ হাজার ১১৬ জন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ শিশু।

সিলেটে ২ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে সবচেয়ে বেশি ৪৬০ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৫০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad