হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, এক দিনে নতুন আক্রান্ত ১,৩৯৩

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৪ দুপুর
  • ২৪৩০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯১ শিশু। আর ১০২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৩ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গে মারা গেছে মোট ১ হাজার ১৩৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০২ জনের। বাকি ১ হাজার ৩২ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৯২৩ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৯১০ জন।

হাসপাতালে ভর্তি ১ লাখ ৭৬ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৬৯ হাজার ২৯০ শিশু।

ঢাকা বিভাগে আক্রান্ত বেশি

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে রয়েছে।

এ সময়ে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পাওয়া গেছে ঢাকা বিভাগে। সেখানে নতুন করে ৪৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই বিভাগে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের এ পরিসংখ্যান অনুযায়ী, দেশে হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা এখনো অব্যাহত রয়েছে। বিশেষ করে ঢাকা বিভাগে নতুন রোগী শনাক্তের হার তুলনামূলক বেশি।

তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad