সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি চলছে।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে প্রায় ৩ হাজার ৪০০ যাত্রী গন্তব্যে যেতে পারেননি। বাতিল ফ্লাইটের যাত্রীদের বিনা ফিতে টিকিট পুনরায় ইস্যু এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে থাকা যাত্রীদের বিকল্প বিমানবন্দর দিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক