সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার মানিকদহ, নাসিরাবাদ ও কাউলিবেড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ।
নদী থেকে বালু উত্তোলনে জরিমানাঅভিযান চলাকালে মানিকদহ ইউনিয়নের কান্দারপাড় (ফাজিলপুর) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হয়। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও বালু উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়।
অন্যদিকে, নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই আইনে কাউলিবেড়া ইউনিয়নের চরমুগডোবা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অপর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে দুই ব্যক্তির ওপর আরোপিত মোট দুই লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান অব্যাহত রাখার ঘোষণাসহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহ জানান, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ, নদী ও পরিবেশের সুরক্ষা এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক