আনসার বাহিনীতে ২২৮ পদে নিয়োগ, আবেদন ২৯ অক্টোবর পর্যন্ত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৮ বিকাল
  • ২৯৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
বেতন ২০ হাজার থেকে ৫৮ হাজার টাকা | আবেদন অনলাইনে, ফি ৫০ ও ১০০ টাকা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬টি পদে প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর। আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত নিয়োগসংক্রান্ত তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

কোন পদে কত নিয়োগ

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ ও পদসংখ্যা নিচে দেওয়া হলো—

পদের নামপদসংখ্যাগ্রেডসাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর১১৩স্টাফ ফটোগ্রাফার১১৪ড্রাফটসম্যান১১৪থানা/উপজেলা প্রশিক্ষক৭৬১৫উপজেলা/থানা মহিলা প্রশিক্ষিকা৯৩১৫গাড়িচালক (ভারী)১০১৫প্রুফ রিডার১১৬অফিস সহকারী২১৬ইলেকট্রিশিয়ান১১৬বুট মেকার১১৭প্লাম্বার২১৮ব্যান্ডস্ ম্যান২২১৯মহিলা ব্যান্ড৪১৯মালী১২০বাবুর্চি২২০অফিস সহায়ক১০২০মোট২২৮
বেতন কত

বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ ও গ্রেডভেদে মাসিক মূল বেতন স্কেল ২০ হাজার থেকে ৫৮ হাজার টাকা পর্যন্ত।

১৩তম গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা

১৪তম গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

১৫তম গ্রেড: ২২,৮০০–৫৫,২০০ টাকা

১৬তম গ্রেড: ২১,৯০০–৫২,৯০০ টাকা

১৭তম গ্রেড: ২১,৪০০–৫১,৯০০ টাকা

১৮তম গ্রেড: ২১,০০০–৫০,৯০০ টাকা

১৯তম গ্রেড: ২০,৫০০–৪৯,৬০০ টাকা

২০তম গ্রেড: ২০,০০০–৪৮,৪০০ টাকা

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের লিংক: https://recruitment.bdansarerp.gov.bd/application-circulars

আবেদন ফি

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে—

১ থেকে ৯ নম্বর পদ: ১০০ টাকা

১০ থেকে ১৬ নম্বর পদ: ৫০ টাকা

আবেদনের শেষ সময়

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ৯ অক্টোবর ২০২৬। আবেদনের শেষ সময় ২৯ অক্টোবর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তরের ১৩ অক্টোবর ২০২৬-এর নিয়োগসংক্রান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির ওয়েবসাইট।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad