যেসব পদে নিয়োগ
নিয়োগের মধ্যে রয়েছে—উপসহকারী কেমিস্ট ১ জন, সিনিয়র টেকনিশিয়ান ৯, গেইট ইন্সপেক্টর ১, সুপারভাইজার ১, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮, মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট ৪, গোডাউনকিপার ৪, ড্রাইভার ৭, স্কিল্ড টেকনিশিয়ান ৩, টেকনিশিয়ান ১১, নিরাপত্তাকর্মী ১, জুনিয়র টেকনিশিয়ান ২২, ফায়ারম্যান ১, টেকনিক্যাল হেলপার ৫৩, আরদালি ৭, নিরাপত্তা প্রহরী ৪, লেবার ৩ এবং পরিচ্ছন্নতাকর্মী ২ জন।
বেতন ও গ্রেড
পদভেদে বেতন নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২৫০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত। উপসহকারী কেমিস্ট পদটি ১১তম গ্রেডে এবং বেতন ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। ১৪তম গ্রেডের সিনিয়র টেকনিশিয়ান, গেইট ইন্সপেক্টর ও সুপারভাইজার পদে বেতন ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা।
১৬তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট, গোডাউনকিপার ও ড্রাইভার পদে বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। স্কিল্ড টেকনিশিয়ান পদে ১৭তম গ্রেডে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা এবং টেকনিশিয়ান পদে ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা বেতন দেওয়া হবে।
১৯তম গ্রেডের নিরাপত্তাকর্মী, জুনিয়র টেকনিশিয়ান ও ফায়ারম্যান পদে বেতন ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা। ২০তম গ্রেডের টেকনিক্যাল হেলপার, আরদালি, নিরাপত্তা প্রহরী, লেবার ও পরিচ্ছন্নতাকর্মী পদে বেতন ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।
যোগ্যতা ও কর্মস্থল
পদভেদে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক পর্যন্ত। চাকরির ধরন স্থায়ী এবং কর্মস্থল গাজীপুর।
আবেদন ফি ও সময়সীমা
বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা, যার মধ্যে সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা।
তথ্যসূত্র: যুগান্তর, প্রকাশিত প্রতিবেদন ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিয়োগ বিজ্ঞপ্তি।

প্রথম দর্পণ,ডেস্ক