ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ দুপুর
  • ৩৩৭৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে ইনুকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে আদালত জানান, তিনটি সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে সব মিলিয়ে ইনুকে ১০ বছরই কারাভোগ করতে হবে।

রাষ্ট্রপক্ষ এই সাজাকে অপর্যাপ্ত মনে করে আপিল করেছে। আপিলে ইনুর সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আপিলের শুনানিতে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বাড়ানো হবে।

যেভাবে এগিয়েছে মামলা

হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ২৫ মার্চ। একই বছরের ১১ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

উভয় পক্ষের শুনানি শেষে গত বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর ৩০ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ১ ডিসেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু করে রাষ্ট্রপক্ষ।

মামলায় প্রসিকিউশন মোট ১০ জন সাক্ষী হাজির করে। অন্যদিকে আসামিপক্ষের হয়ে দুজন সাফাই সাক্ষী সাক্ষ্য দেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad