বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন রহমত শাহ। দ্বিতীয় ইনিংসেও তুলে নেন অর্ধশতক। তাঁর এমন পারফরম্যান্সে বিরল রেকর্ডের তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি নাম।
কোহলির কীর্তির পর রহমত শাহঅধিনায়কত্বের অভিষেক টেস্টের দুই ইনিংসেই অন্তত একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করার কীর্তি সর্বশেষ দেখা গিয়েছিল ২০১৪ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে বিরাট কোহলি দুই ইনিংসে যথাক্রমে ১১৫ ও ১৪১ রান করেন। দুই ইনিংসেই সেঞ্চুরি করে তিনি অনন্য নজির গড়েছিলেন।
এর আগে ১৮৯৭ সালে ইংল্যান্ডের আরচি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অধিনায়কত্বের অভিষেক টেস্টে করেন ১০৯ ও অপরাজিত ৫০ রান। ১৯৫৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের গফ রাবোনের সংগ্রহ ছিল ১০৭ ও ৬৮ রান।
১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল করেন ১২৩ ও অপরাজিত ১০৯ রান। আর ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর অধিনায়কত্বের অভিষেক টেস্টে করেন ৭১ ও অপরাজিত ১০৫ রান।
জয়ের জন্য আফগানিস্তানের সামনে কঠিন লক্ষ্যরহমত শাহের ব্যক্তিগত কীর্তির পাশাপাশি আবুধাবি টেস্টে জয়ের জন্য কঠিন সমীকরণের মুখে আফগানিস্তান। চতুর্থ ইনিংসে জিততে দলটির লক্ষ্য ৪৭৯ রান। ম্যাচের শেষ দিনের আগে বাংলাদেশের প্রয়োজন সাত উইকেট, আর আফগানিস্তানের দরকার আরও ৩৪৭ রান।
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে ৪৫০ রানের বেশি তাড়া করে জয়ের নজির নেই। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, যা টেস্ট ইতিহাসে সফল রান তাড়ার অন্যতম বড় রেকর্ড।
ফলে আফগানিস্তান জিততে পারলে শুধু ম্যাচই জিতবে না, টেস্ট ক্রিকেটের ইতিহাসেও নতুন রেকর্ড গড়বে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স