জুলাই জাতীয় সনদের বর্ষপূর্তিতে রোববার জামায়াতের আলোচনা সভা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ রাত
  • ৪৫০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে আগামী রোববার আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও পেশাজীবী সংগঠনের নেতাদের।

বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এসব তথ্য জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad