সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫টি দুয়ার জাল ধ্বংস

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৫টি দুয়ার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব অবৈধ জাল নদীর তীরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মো. গোলাম রাব্বী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জহুরুল ইসলাম। এছাড়াও অভিযানে নৌ-পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন।

মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীতে অবৈধ জাল ব্যবহার রোধে মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad