বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৬, ০১:২১ দুপুর
  • ২০১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিভিন্ন ক্যারেটে স্বর্ণের নতুন দাম

বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম—

২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

অলঙ্কার বিক্রিতে মজুরি ও ভ্যাট

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

এক দিনে দ্বিতীয় দফায় বড় দরপতন

এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কে দাম কমল মূল্যবান এই ধাতুর।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো, ৬৭ বার কমানো এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল সংগঠনটি। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad