বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ গত মে মাসে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলারের বেশি ছিল। এরপর থেকে টানা পাঁচ মাস ধরে তা এ সীমার নিচে রয়েছে।
চার মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৩ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে। তবে সেপ্টেম্বরে কমে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে। অক্টোবরে কিছুটা বেড়ে দাঁড়ায় ২৮৭ কোটি ৪০ লাখ ডলারে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসীরা মোট ১ হাজার ১৪৬ কোটি ডলার বা ১১ দশমিক ৪৬ বিলিয়ন ডলার পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৪ কোটি ডলার বা ১০ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
সে হিসাবে চার মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

প্রথম দর্পণ,ডেস্ক