প্রধানমন্ত্রীর সফর ঘিরে বর্ণিল সাজে খুলনা, প্রস্তুত জেলা স্টেডিয়াম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ দুপুর
  • ৫০০৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে ৫ নভেম্বর খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে নগরজুড়ে চলছে সাজসজ্জা ও প্রস্তুতি। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার নানা চিত্র।

নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার, হরিণ এবং বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের চিত্র। দেয়ালচিত্র ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

এবার প্রধানমন্ত্রীর সংবর্ধনায় তোরণ, ব্যানার ও ফেস্টুন দিয়ে শহর ঢেকে না ফেলার পরিকল্পনা নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন ও তোরণ এড়িয়ে সুশৃঙ্খল পরিবেশে সংবর্ধনা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

লাখো নেতাকর্মীর উপস্থিতির পরিকল্পনা

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে। রূপসার কুদির বটতলা থেকে রূপসা বাইপাস সড়ক, শেরেবাংলা রোড হয়ে পাওয়ার হাউস মোড় ঘুরে জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের অবস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো প্রস্তুতি নিচ্ছে। যানবাহন রিকুইজিশন, বিশ্রামের ব্যবস্থা, হেলিপ্যাড প্রস্তুত, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

৫০৩ উপজেলায় একযোগে উদ্বোধন

৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করা হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের আসরে অংশ নিতে প্রায় ১৬ লাখ ২৩ হাজার তরুণ-তরুণী নিবন্ধন করেছেন। প্রথম আসরে নিবন্ধিত প্রতিযোগীর সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার।

নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে। এসব দলের মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad