সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক সচিব ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহ আলম টুকুর সঙ্গে আইনজীবীদের মতবিনিময়, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুরে জেলা বার অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম টুকু। তিনি বারে পৌঁছালে আইনজীবী সমিতির নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীন। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরীফুর হায়দার রফিক সরকার।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট এমদাদুল হক জিন্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গ্রুপ সদস্য মো. সাইদুর রহমান মিয়া এবং অ্যাডভোকেট জামাল উদ্দিনসহ অন্যরা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় ৫৫০ জন আইনজীবী, সম্মানিত বিচারক এবং শতাধিক আমন্ত্রিত অতিথি অংশ নেন। মধ্যাহ্নভোজের পাশাপাশি দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইনজীবীরা সংগীতসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি