এ ছাড়া একই রাতে রাজধানীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে কে বা কারা উড়ালসেতু থেকে দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
একই রাতে রাজধানীর আরও চার স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রথম দর্পণ,ডেস্ক