ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন, ক্ষতি দুই লাখ টাকা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ দুপুর
  • ৭৪৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকার ধামরাইয়ে মেরামতের জন্য গ্যারেজে রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে উপজেলার থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির বিভিন্ন অংশ ও মালামাল পুড়ে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় আশপাশের প্রায় চার লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ধামরাই পৌরসভার থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি গ্যারেজে বাসটি মেরামতের জন্য রাখা হয়েছিল। শুক্রবার ভোররাতে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দ্রুত উদ্ধার তৎপরতা শুরু হয়।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের মো. আলামিন খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তিনি আরও জানান, বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা। তদন্ত শেষে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad