পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। তাঁর কারণে ভারত সরকারও বিপদে ও অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের সম্পর্কের যে অস্বস্তি তৈরি হয়েছে, তা বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি কিংবা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাননি প্রতিমন্ত্রী।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ