শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, মহান বিজয়ের মাস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা এবং ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরা সভায় অংশ নেন।
বিজয়ের মাসকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

প্রথম দর্পণ,ডেস্ক