রামগঞ্জ থানায় আগুন দেওয়ার হুমকি, সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ রাত
  • ৪৩১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ভাইরাল অডিওতে ওসিকে হুমকি দেওয়ার কথা শোনা গেছে; আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরফান খান মাহির বিরুদ্ধে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে তাঁকে এ হুমকি দিতে শোনা যায়।

ভাইরাল অডিওতে নিজেকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয় দিয়ে ওই ব্যক্তি পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হয়রানি, মারধর, মোবাইল ফোন রেখে দেওয়া এবং রাতে বাড়িতে গিয়ে হুমকি ও গালাগালির অভিযোগ তোলেন।

অডিওতে আরও শোনা যায়, রামগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে থানা জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন তিনি।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল আরফান খান মাহি নামের এক ব্যক্তি নিজেকে ছাত্রলীগের সাবেক সহসভাপতি পরিচয় দিয়ে ফোন করেন এবং থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র: উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রকাশিত ২৮ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad