ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, আহত ৩০

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ দুপুর
  • ১১৪৮৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চান্দিনায় লরির পেছনে বাসের ধাক্কা থেকে দুর্ঘটনার সূত্রপাত; গুরুতর আটজন কুমিল্লা মেডিকেলে

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত লরির পেছনে একটি বাসের ধাক্কা লাগার পর একে একে চারটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে মহাসড়কের চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে একই অভিমুখে চলাচলকারী একটি মাইক্রোবাস পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়।

যানবাহনগুলোর মধ্যে পর্যাপ্ত দূরত্ব না থাকায় প্রথম সংঘর্ষের পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনায় অন্তত ৩০ জন আহত হলেও ঘটনাস্থলে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, আহতদের হাসপাতালে আনার পর জরুরি চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad