পুলিশের সামনেই আ.লীগের মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৯ দুপুর
  • ৮৪৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। পুলিশের উপস্থিতিতেই অনুষ্ঠিত এ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনা পৌরশহরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে একটি মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা প্রতিরোধে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad