ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে বড় হার বাংলাদেশের

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ বিকাল
  • ৫৪১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইমার্জিং নেশন্স ট্রফিতে হতাশাজনক শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে নাহিদা আক্তারের নেতৃত্বাধীন দল। ব্যাটিং বিপর্যয়ে নির্ধারিত ২০ ওভারে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে ২৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানে গ্রুপ পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হয়। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই পরাজয়ের মুখ দেখলেন নাহিদা আক্তার।

টসের পর ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ২১ রানের মধ্যেই দুই ওপেনার সাথী রাণি ও দিলারা আক্তার সাজঘরে ফেরেন। এরপর মিডল অর্ডারে হাল ধরার চেষ্টা করেন সদ্য অধিনায়কত্ব হারানো নিগার সুলতানা। ২০ বলে ২৭ রান করে দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি খেলেন তিনি।

তবে নিগারকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অন্য ব্যাটাররা। ফর্মে থাকা সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার দুই অঙ্কের রানও করতে পারেননি। দলীয় ৬৪ রানে নিগার আউট হওয়ার পর আরও চাপে পড়ে বাংলাদেশ।

একপর্যায়ে মাত্র ৬৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। সেখান থেকে স্বর্ণা আক্তার ও রাবেয়া খান কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ২০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা। রাবেয়া করেন ১৮ বলে ১১ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৮ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তুবা হাসান। তিনি শিকার করেন ৩ উইকেট। নাসরা সানধু পান ২ উইকেট।

১০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে খেলেছে পাকিস্তান। ওপেনার সাদাফ শামাস ৩৭ বলে ৩৭ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে মুনীবা আলী ৩৪ বলে ৩১ রান যোগ করেন। এ ছাড়া আয়েশা জাফর মাত্র ১৮ বলে ২৭ রানের কার্যকর ইনিংস খেলেন।

তাদের সম্মিলিত ব্যাটিংয়ে ২৫ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান নারী দল।

এই হারে ইমার্জিং নেশন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রা শুরু হলো পরাজয় দিয়ে। পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও উইকেট ধরে রাখার দিকে বিশেষ নজর দিতে হবে বাংলাদেশকে।

তথ্যসূত্র: আমার দেশ, স্পোর্টস রিপোর্টার। প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad