আইপিএল নিলামে মোস্তাফিজ-হাসান-নাহিদ-রিশাদ, সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ দুপুর
  • ৫৬২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের মিনি নিলামে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, ডানহাতি পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হবে আইপিএলের এই নিলাম।

গত আসরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল। তবে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়েন বাংলাদেশের এই পেসার।

মোস্তাফিজকে কেন্দ্র করে সৃষ্ট ওই ঘটনা বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কেও প্রভাব ফেলে। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয়। পাশাপাশি ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এবারের নিলামকে সামনে রেখে আবারও আইপিএলে খেলার আগ্রহ দেখিয়েছেন মোস্তাফিজ। ইতোমধ্যে আসন্ন মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন তিনি।

নিলামে আগ্রহী আরও বাংলাদেশি ক্রিকেটার

নিলামের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল বিসিসিআই। মোস্তাফিজ ছাড়াও এবার নিলামে নাম জমা দিয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাঁদের বাইরে আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

নিয়ম অনুযায়ী, আসন্ন আইপিএল নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত আসরের চূড়ান্ত নিলাম তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছিলেন কেবল মোস্তাফিজুর রহমান। এবার নতুন নিলামে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণের আগ্রহ দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad