নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত তিনজন স্বামী-স্ত্রী ও তাদের সন্তান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে গাজীপুরের কোনাবাড়ী থেকে চন্দ্রার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিনজন। মোটরসাইকেলটি কালিয়াকৈর উপজেলার সফিপুর ফ্লাইওভারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক, এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ বলেন, ‘আমরা শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছি। তারা একই মোটরসাইকেলে ছিলেন। এ কারণে ধারণা করা হচ্ছে, তারা একই পরিবারের সদস্য। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।’

প্রথম দর্পণ,ডেস্ক