পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ দুপুর
  • ৫৪৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর মিরপুরের পল্লবীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে। এতে বাস দুটির বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে বিকল্প পরিবহনের বাসটির আসন, জানালার কাচ ও বডির বড় অংশ পুড়ে গেছে। অন্যদিকে অভিজাত পরিবহনের বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক হিসাবে, বিকল্প পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ থেকে ১০ লাখ টাকা। আর অভিজাত পরিবহনের বাসটির ক্ষতি হয়েছে আনুমানিক ৫০ হাজার টাকার। সব মিলিয়ে বাস দুটিতে প্রায় ৮ লাখ ৫০ হাজার থেকে ১০ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা বাসে আগুন দিচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তথ্যসূত্র: পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad