হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে সমুদ্র মাইনের আঘাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
শুক্রবার (১৩ নভেম্বর) আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বারবার সতর্ক করার পরও জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ নৌপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেটি সমুদ্র মাইনের আঘাতে পড়ে এবং ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
সতর্কবার্তা উপেক্ষার অভিযোগআইআরজিসি নৌবাহিনীর দাবি, এর আগে একই ধরনের ঘটনায় বিস্ফোরণের শিকার হওয়া তেলবাহী ট্যাংকারগুলোর পরিণতি থেকেও জাহাজটি শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাবে—এমন ধারণার ওপর নির্ভর করে জাহাজটি প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রেখেছে ইরানের নৌবাহিনী।
অননুমোদিত পথে চলাচলে ইরানের হুঁশিয়ারিআইআরজিসি নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, ইরানের নির্ধারিত নিয়মকানুন অমান্য করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করলে তাকেও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।
তবে বিস্ফোরণের শিকার জাহাজটির নাম, মালিকানা, পতাকা, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক