ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের কোহস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় ড্রোনটির ধ্বংসাবশেষের কয়েকটি ছবিও প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি।
ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ভৌগোলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত, জাতীয় স্বার্থ ও প্রতিরক্ষা রক্ষায় তারা কোনো ধরনের দ্বিধা করবে না।
তবে প্রকাশিত ছবিগুলোর সত্যতা এবং ধ্বংসাবশেষটি যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোনের কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইরনা ও আলজাজিরা১৩ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক