এক মাসের মধ্যে সব উপজেলায় বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণ: প্রতিমন্ত্রী আমিনুল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০১ বিকাল
  • ৮৫০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
নিজস্ব প্রতিবেদকদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে আগামী এক মাসের মধ্যে দেশের সব উপজেলায় বৃহৎ পরিসরে বায়োগ্যাস কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবেন। এর মাধ্যমে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক সক্ষমতাও বাড়বে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করা জরুরি। এ লক্ষ্যে তরুণদের জন্য খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলাম। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে গ্রামীণ উদ্যোক্তাদের মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর, ১৩ নভেম্বর ২০২৬; কুমিল্লা ব্যুরোর প্রতিবেদন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad