রায়গঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি ভেক্যু জব্দ

  • পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৮ দুপুর
  • ১৬৬০৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg রায়গঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি ভেক্যু জব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ও সোনাখাড়া ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুটি ভেক্যু (এক্সকাভেটর) মেশিন জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি নলকা ও সোনাখাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুমোদন ছাড়াই ফসলি জমি ও জলাশয় থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে থাকা দুটি ভেক্যু মেশিন জব্দ করা হয়।

অভিযানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ, সলঙ্গা থানা পুলিশ, রায়গঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad