স্থানীয় নির্বাচনে ভোট কারচুপিতে জড়িতদের ছাড় নয়: জামায়াত আমির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ দুপুর
  • ১০০৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপিতে জড়িত প্রকৌশলীদের আর ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাতের অভিযোগ তুলে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো ধরনের আপস না করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে জামায়াত কোনো আপস করবে না। বারবার অপশক্তির মুখোমুখি হলেও লড়াই করে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকারের মধ্যে নানা ধরনের নেতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে মাদকের বিস্তার ঘটানো হচ্ছে। চর দখলের মতো করে শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে। নেতাদের তোষামোদকারীদের কমিটিতে স্থান দেওয়া হচ্ছে। পাশাপাশি দলীয় আনুগত্যশীল ও মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জনগণই বুঝে নেবে কার কী চরিত্র। অপরাধচক্র ভেঙে চুরমার করে দিতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি ভোট কারচুপিতে জড়িত প্রকৌশলীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। নির্বাচনি প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad