শ্রমিক অসন্তোষ ও মালিকপক্ষের সিদ্ধান্তে গাজীপুর-সাভার-আশুলিয়ায় বন্ধ ৭০টির বেশি কারখানা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৭ বিকাল
  • ১০৭৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন এবং বিভিন্ন কারণে গাজীপুর, সাভার ও আশুলিয়ার ৭০টির বেশি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ২৯টি কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে সাভার ও আশুলিয়ায় মালিকপক্ষের সিদ্ধান্তে অর্ধশতাধিক কারখানা বন্ধ রাখা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সংশ্লিষ্ট শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে।

গাজীপুরে ২৯ কারখানা বন্ধ

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরে ২৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, শনিবার রাতে ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী, ‘কাজ নেই, বেতন নেই’ (নো ওয়ার্ক, নো পে) নীতিতে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া রোববার সকালে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যাওয়ার পর আরও ১৬টি কারখানা বন্ধ করে দেন মালিকপক্ষ।

আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ

রোববার সকাল ৯টার দিকে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।

সাভার-আশুলিয়ায় বন্ধ অর্ধশতাধিক কারখানা

এদিকে রোববার সাভার ও আশুলিয়ায় নতুন করে বড় ধরনের শ্রমিক অসন্তোষের ঘটনা না ঘটলেও বিভিন্ন কারণে অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছেন মালিকরা।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোমিনুল ইসলাম জানান, বিভিন্ন কারণে মালিকপক্ষ অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছে। এ ছাড়া পাঁচ থেকে ছয়টি কারখানায় শ্রমিকরা কাজ না করায় দুপুরের পর সেগুলোও বন্ধ করে দেওয়া হয়।

শিল্পাঞ্চলগুলোতে কারখানা বন্ধ থাকায় পোশাক খাতের উৎপাদন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। শ্রমিকদের মজুরির দাবি এবং কারখানার স্বাভাবিক কার্যক্রম চালু রাখা নিয়ে পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: ৫ নভেম্বর ২০২৬; গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমজাদ হোসেন এবং আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোমিনুল ইসলামের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad