রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ বিকাল
  • ৭৪৬৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাভাবিক অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস, নাশকতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ যার যার নিজস্ব বিষয় হলেও দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad