রোববার (১৫ নভেম্বর) রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ব্রাহ্মণকান্দা ও সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান শেখ ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ফারুক শেখের ছেলে। সে স্থানীয় পূর্ব সদরদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মসজিদ দেখতে গিয়ে দুর্ঘটনা
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে আরমান তার দুই বন্ধুকে নিয়ে সূর্যনগর দৃষ্টিনন্দন মসজিদ দেখতে যায়। পথে তাদের মোটরসাইকেলকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত তিন বন্ধুকে উদ্ধার করে ভাঙ্গায় নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আরমানের মৃত্যু হয়। আহত অপর দুই বন্ধুর অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
আইনগত ব্যবস্থা নেবে শিবচর হাইওয়ে থানা
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম জানান, মোটরসাইকেলের এক আরোহী নিহত ও দুজন আহত হওয়ার খবর তারা পেয়েছেন। তবে দুর্ঘটনাস্থল শিবচর হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় ওই থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় শিবচর হাইওয়ে থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

প্রথম দর্পণ,ডেস্ক