নামাজ না পড়ায় নাতি-জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ বিকাল
  • ৮৯১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বরগুনায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধের সঙ্গে তার নাতি-জামাইয়ের বিরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলা, গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন মাওলানা সোহরাব হোসেন নামে এক ব্যক্তি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি সম্পর্কে অভিযোগকারীর মেয়ের ঘরের নাতি-জামাই।

অভিযোগ সূত্রে জানা যায়, বরগুনা সদর থানার লাকুরতলা এলাকার সোনালীপাড়ায় মাওলানা সোহরাব হোসেন ও রব্বানী গাজী বসবাস করেন। অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, গত শনিবার দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসনের কথা বিবেচনা করে তিনি রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, বৃদ্ধ বয়সে চলাফেরায় এমনিতেই তার যথেষ্ট কষ্ট হয়। এর মধ্যে লাঠি ভেঙে দেওয়ার ঘটনায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন। এ ছাড়া অভিযুক্ত তাকে বিভিন্ন সময় পথে-ঘাটে গালাগাল ও অকথ্য ভাষায় অপমান করছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad