বিয়ের ৫ মাসেই সন্তান জন্ম তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ বিকাল
  • ৯৬৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সেই কিশোরীকে বিয়ে করেছেন তার প্রেমিক ও মামাতো ভাই আবুল খায়ের। একই সঙ্গে নবজাতক কন্যাসন্তানের দায়িত্বও নিয়েছেন তিনি। দুই পরিবারের সম্মতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পন্ন হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আকনবাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের অভিভাবক ও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার ওই কিশোরীকে তালাকপত্র পাঠান তার আগের স্বামী মিরাজ হোসেন। দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ব্যবসায়ী আলী আহাম্মদ পেদার বাড়িতে তালাকপত্র পাঠিয়ে তিনি স্ত্রীকে বিদায় করেন।

বিয়ের পাঁচ মাসের মাথায় সন্তান জন্ম

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরলক্ষ্মী আখনবাজার গ্রামের দিনমজুর রফিক সিকদারের মেয়ের (১৮) সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে নৌকার মাঝি মিরাজ হোসেনের (২৫) বিয়ে হয় ২০২৬ সালের ১৭ জুন। বিয়ের আগে ওই তরুণী চরবংশী এলাকার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।

বিয়ের প্রায় পাঁচ মাস ১৩ দিন পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। নবজাতকের নাম রাখা হয় মাহমুদা আক্তার মাহি। বিয়ে ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে বিষয়টি সামনে আসে।

স্ত্রী-সন্তানের দায়িত্ব নিলেন আবুল খায়ের

রোববার রাতে ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আবুল খায়েরের সঙ্গে ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়। এ সময় তরুণীর মামা বাবুল সিকদার, চাচা মালেক সিকদার ও বারেক সিকদার এবং আবুল খায়েরের বাবা আলী আহাম্মদ পেদা ও ভাই আবু তাহের উপস্থিত ছিলেন।

বিয়ের পর ওই তরুণী বলেন, দুঃসময়ে পাশে থাকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞ। নতুন জীবনে তিনি খুশি। আবুল খায়ের এখন থেকে তার ও নবজাতকের সব খরচ বহন করবেন। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে তাকে স্বামীর বাড়িতে তুলে নেওয়া হবে।

আবুল খায়ের বলেন, ‘আমি ভুল করেছি। সবার কাছে ক্ষমা চাই। আমার স্ত্রী ও সন্তানকে গ্রহণ করলাম। কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে তাকে আমার বাড়িতে তুলে নেব।’

অন্যদিকে আগের স্বামী মিরাজ হোসেন বলেন, তাদের বিয়ের বয়স ছিল পাঁচ মাস ১৩ দিন। এ সময়ের মধ্যে সন্তান জন্ম নেওয়ায় তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। পরে খোঁজখবর নিয়ে আবুল খায়েরের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে পেরেছেন দাবি করে তিনি তালাকপত্র পাঠানোর কথা জানান।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্তান জন্মের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আলোচনা ও সমঝোতার পর তার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

তথ্যসূত্র: (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ১৬ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad