ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ বিকাল
  • ১১৮৩৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ফেনী ও গোপালগঞ্জ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে পদায়ন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গোপালগঞ্জে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা ও সহিংস ঘটনার মধ্যে এ রদবদল করা হলো। রোববার শহরের বিভিন্ন সড়কে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। আতঙ্কে শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

এর আগে শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad