জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের কমিটি নিয়ে ভুয়া প্রচারণা, সতর্ক করল দল

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৩ বিকাল
  • ৮৫৮৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত তিন সদস্যের নতুন কমিটিকে ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দলটি। এ ধরনের প্রচারণার সঙ্গে জামায়াতের কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সতর্ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল প্যাড ও সেক্রেটারি জেনারেলের স্বাক্ষর জাল করে কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নামে তিন সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি প্রচার করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রচারিত কমিটির তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রাতিষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই।

এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দলটি।

উল্লেখ্য, গত শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ে।

বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তথ্যসূত্র: স্টাফ রিপোর্টার, ১৫ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad