আসন্ন কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী'র দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন-লুৎফর রহমান ভূঁইয়া

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আসন্ন কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী'র জন্য বিএনপি'র দলীয় মনোনয়ন ফরম ক্রয় করলেন- সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সাবেক ১নং সহ-সভাপতি, ত্যাগি নির্যাতিত নেতা মোঃ লুৎফর রহমান ভূঁইয়া।


শনিবার (১৪নভেম্বর-২০২৬খ্রি.) বিকেলে ভাসানী মিলনায়তনে- সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সিরাজগঞ্জ জেলার সকল ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রমের মধ্য দিয়ে কাওয়াকোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে আনুষ্ঠানিকভাবে উৎসব মুখর পরিবেশে নিজের আগ্রহ প্রকাশ করে বিএনপি নেতা মোঃ লুৎফর রহমান ভূঁইয়া -তিনি কাওয়াকোলা ইউনিয়ন বিএনপির শত শত নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়ন ক্রয় করেন।


স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাওয়াকোলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন তিনি। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং রাজনৈতিক ত্যাগের কারণে স্থানীয়দের কাছে একজন পরিচিত ও ভালোবাসার মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন লুৎফর রহমান ভূঁইয়া।


স্থানীয়দের মতে, তিনি একজন সৎ, ত্যাগী ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে কাওয়াকোলা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। তিনি রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, নির্যাতন ও নিপীড়নের শিকার হওয়া বিএনপির এই নেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দলীয় মনোনয়ন পেলে কাওয়াকোলা ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad