ছোট্ট খোকা: আলেয়া মান্নান

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

থায় রে ছোট্ট খোকা!

তুই কি আমায় পেয়েছিস বোকা?

নাওয়া-খাওয়া শেষ করবি।

নাকি তুই পিটুনি খাবি?

জলদি জলদি এদিক আয়,

জ্বালাসনে আর আমায়।

সারাবেলা ছোটাছুটি,

দিনটা আমার করলে মাটি।

জ্বালাতনে বাঁচি না আর,

জীবনটা হলো ছারখার।

পড়বি এখন আয় খোকা,

আর আমাকে দিস না ধোঁকা!

ওদিক থেকে আয় ফিরে,

মায়ের স্নেহ আঁচল নীড়ে।

বড় যে হইবি কবে,

আমি যে বাঁচি তবে।

কবির পরিচিতি

আলেয়া মান্নান,

জন্ম ২০ অক্টোবর ১৯৮৮

যার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম মোসাঃ আলেয়া খাতুন। জন্ম তারিখ ২০ অক্টোবর ১৯৮৫

তার জন্ম বাংলাদেশের নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় এক মুসলিম পরিবারে।

তাঁর পিতা: মরহুম ইমাম হোসাইন এবং মাতা: মোসাঃ জুবাইদা খাতুন। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীতে বসবাস করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন মা, সংসারী, চাকুরীজীবী ও জীবনসংগ্রামী মানুষ। শত ব্যস্ততার মাঝেও দিন কাটিয়ে রাতের নীরবতায় তিনি সাহিত্য নিয়ে ভাবেন এবং লেখালেখি করেন। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির ছিলেন এই কবি, ভ্রমণ করতে বেশ পছন্দ করেন। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের অনেক জেলা ভ্রমণ করেছেন।

সাহিত্য অঙ্গনে তাঁর পদচারণা বেশ মুখর। আজ থেকে প্রায় তিন বছর আগে তাঁর একটি যৌথ বই প্রকাশিত হয়েছে। ২০২৬ সারে আর একটি যৌথ বই প্রকাশিত হবে কাজ প্রকাশের কাজ চলমান আছে, এছাড়াও তাঁর শতাধিক কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পোর্টাল ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে কবিতার পাশাপাশি গল্প লেখারও ইচ্ছে আছে। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁর মূল ভাবনা। তিনি সর্বদা মানুষের আপদে-বিপদে পাশে থাকার চেষ্টা করে। তাঁর জীবনধারা অতি সাধারণ। তিনি একজন দায়িত্বশীল আদর্শ মানুষ—এটাই তাঁর বড় পরিচয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad