মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেলাসহ) ৪৪৪ জন, বরিশালে ৩০৮, চট্টগ্রামে ২৯৭, খুলনায় ২৬৭, রাজশাহীতে ১২৩, ময়মনসিংহে ৫৭, রংপুরে ৩৮ এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।
হাসপাতালে ভর্তি ৫ হাজার ৬০৯ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৬০৯ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জন। এ সময়ে মারা গেছেন ৫০৭ জন।
অক্টোবরে সর্বোচ্চ ১৭৪ মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৫৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ৮৭, চট্টগ্রামে ৪৯, ময়মনসিংহে ৪০, বরিশালে ৩২, রাজশাহীতে ৩১, রংপুরে আট এবং সিলেট বিভাগে চারজন মারা গেছেন।
তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তি; ১৭ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক