আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কৃষিবিদদের বিক্ষোভ মিছিল

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ বিকাল
  • ২৪৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে অগ্নিসন্ত্রাস, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বর থেকে মিছিলটি বের হয়। পরে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে তা শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। এতে সভাপতিত্ব করেন অ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব।

মিছিলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) চেয়ারম্যানসহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), প্রাণিসম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষিবিদ ও পেশাজীবী নেতারা অংশ নেন।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অগ্নিসন্ত্রাস ও লুটপাট চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কৃষিবিদসহ সব পেশাজীবীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad